Home / প্রচ্ছদ / লালনের সাহিত্যকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ : প্রণব মুখার্জী
pronab+mukharjee+president+of+india+mbd

লালনের সাহিত্যকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ : প্রণব মুখার্জী

মাস্টারি বিডি ডটকম
নয়া দিল্লী । ০৪ জুন ২০১৭ । ২১ জৈষ্ঠ্য ১৪২৪

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, ফকির লালন শাহ-এর শিল্পকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ। লালন শাহ-এর গান হিন্দিতে অনুবাদের মাধ্যমে ভারতের হিন্দিভাষী বিপুলসংখ্যক মানুষ লালনের সঙ্গীতসহ সাহিত্যকর্ম সম্পর্কে যেমন জানতে পারবে, তেমনি এর মাধ্যমে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।

প্রণব মুখার্জী শনিবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে লালন শাহ-এর সঙ্গীতের হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে হিন্দিতে অনুবাদকৃত পুস্তক এবং ডিভিডি-এর প্রথম কপি প্রদান করা হয়। প্রণব মুখার্জী লালন শাহ’কে কবি এবং দার্শনিক হিসাবে আখ্যায়িত করে তার সাহিত্যকর্ম কোনও নিদিষ্ট ভৌগলিক সীমানা, ভাষা এবং ধর্মের মধ্যে আবদ্ধ না রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ তথ্য জানিয়েছেন বাসস’র নয়া দিল্লী প্রতিনিধি।

pronab+mukharjee+president+of+india+mbd-f

প্রণব মুখার্জী লালন সঙ্গীতে মুগ্ধ

হিন্দি এবং বাংলায় ফকির লালন শাহ-এর সঙ্গীত শুনে মুগ্ধ হন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। শনিবার সন্ধ্যায় দিল্লীতে বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন যখন হিন্দি এবং বাংলায় লালন সঙ্গীত গাইছিলেন তখন রাষ্ট্রপতি তা নিবিষ্টচিত্তে উপভোগ করছিলেন।

পরে রাষ্ট্রপতি বক্তব্য দিতে গিয়েও অকপটে স্বীকার করলেন তাঁর মুগ্ধতার কথা। শুধু তিনি নন, রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে উপস্থিত সকল শ্রোতা অভিভূত হন ফরিদা পারভীনের হিন্দি এবং বাংলায় পরিবেশিত লালন সঙ্গীতে।

গাজী আব্দুল হাকিমের বাঁশীর অপূর্ব সূর-মুর্চ্ছনার সাথে ফরিদা পারভীন অনুষ্ঠানে প্রথমে গান হিন্দিতে অনুবাদকরা “মিলন হবে কত দিনে” ও “বাড়ীর পাশে আরশী নগর” এবং শেষে বাংলায় “সময় গেলে সাধন হবে না”।

LalanShah+mbdপ্রফেসর মুচকুন্দ দূবে যিনি এক সময় ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি বাংলাদেশে ভারতের হাই-কমিশনার হিসাবে দায়িত্ব পালনের সময় লালন সঙ্গীতে আকৃষ্ট হন। লালন সাহিত্যের অপার ভান্ডার হিন্দিভাষী মানুষের কাছে উন্মুক্ত করার জন্যে তিনি ১০৫টি লালন সঙ্গীত হিন্দিতে অনুবাদ করেছেন।

প্রণব মুখার্জী তার বক্তৃতায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু , অধ্যাপক এমিরিটাস ড. আনিসুজ্জামান, গ্রন্থকার ও শিল্পীসহ গ্রন্থটির প্রকাশক সাহিত্য আকাদেমির প্রেসিডেন্ট ড. বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি ও ডিভিডি প্রকাশক ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স –এর প্রেসিডেন্ট অধ্যাপক লোকেশ চন্দ্রকে বিশেষভাবে ধন্যবাদ জানান ।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জী মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের জন্যে ফরিদা পারভীনের প্রশংসা করার পাশাপাশি প্রফেসর মুচকুন্দ দূবে-কে অভিনন্দন জানিয়ে বলেন, লালন সঙ্গীত হিন্দিতে অনুবাদের সুযোগেই লালন শাহ ফকিরের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ তিনি পেয়েছেন। লালন শাহ ফকির-এর সঙ্গীতের হিন্দি অনুবাদের মাধ্যমে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, শৈশব থেকেই তিনি লালন শাহ ফকির-এর সঙ্গীত এবং দর্শনের সাথে পরিচিত। পরবর্তীতে লালনের চেতনা তাঁকে সাম্য ও সমাজতন্ত্রের পক্ষে এবং সাম্প্রদায়িক হিংস্রতার বিপক্ষে সংগ্রামে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, যেসব কারণে লালন এখনও প্রাসঙ্গিক সেগুলো হলো মানবতাকে সকলের উর্দ্ধে স্থান দেয়া, অসাম্প্রদায়িক দর্শন ও সমাজে সাম্যের বাণী প্রচার করা।

হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা এখন সভ্যতার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বিশেষভাবে আমরা এখন দারিদ্র্য-বোমা, সাম্প্রদায়িকতার বোমা এবং আনবিক বোমার হুমকি মোকাবিলা করে চলেছি। লালন-এর সাহিত্যকর্ম এবং দর্শনের মাধ্যমে আমরা এই তিন বোমাকে শান্তিপূর্ণভাবে নিস্ক্রিয় করতে পারি। লালন-এর সাহিত্যকর্ম এবং দর্শন চর্চার মাধ্যমে আমরা সাংস্কৃতিক ঘাটতি পূরণ করতে পারি পাশাপাশি সাম্প্রদায়িক হিংস্রতা এবং সামাজিক বৈষম্যও নির্মূল করতে পারি।

pronab+mukharjee+lalon+india+mbd

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, লালন সঙ্গীতের হিন্দি অনুবাদের মাধ্যমে উপ-মহাদেশে সন্ত্রাস এবং বৈষম্যমুক্ত একটি নতুন যুগের সূচনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর মুকচুন্দ দূবে, যিনি লালনের ১০৫টি সঙ্গীত হিন্দিতে অনুবাদ করেছেন। এছাড়াও বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মনোরঞ্জন মহান্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশ-এর হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিশিষ্ট গুণীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিনেল।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হিন্দি অনুবাদের প্রথম কপি হস্তান্তর করেন সাহিত্য একাডেমী-এর সভাপতি ডঃ বিশ্বনাথ প্রসাদ তেওয়ারী এবং ডিভিডি-এর প্রথম কপি প্রদান করেন আইসিসিআর-এর প্রেসিডেন্ট প্রফেসর লোকেশ চন্দ্র।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.