Home / বিনোদন / নাটক / চাঁদাবাজ মোশারফ করিম!
mosharaf+karim+mbd-6

চাঁদাবাজ মোশারফ করিম!

mosharaf+karim+mbd-2

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০১ আগস্ট ২০১৮ । ১৭ শ্রাবণ ১৪২৫

বহুমাত্রিক অভিনেতা মোশারফ করিমের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চাঁদের চাঁদা’ আগামী ঈদুল আজহায় দেখা যাবে।

mosharaf+karim+mbd-5

বোঝাই যাচ্ছে নাটকের প্রধান চরিত্র চাঁদ’র ভূমিকায় অভিনয় করেছেন মোশারফ করিম। নিজের অঢেল সম্পত্তি নেই। তাতে কী, চাঁদাবাজি করেই সে পাশে দাঁড়ায় গরীব দুঃখির! ভালো মন্দের হিসেবটা উল্টে মানবতাই যার কাছে প্রধান।

mosharaf+karim+mbd

ধারাবাহিকটি রচনা করেছেন অয়ন চৌধুরী। পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন। প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশন। ধারাবাহিকটি আসছে ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

mosharaf+karim+mbd-3

নাটকের নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘আসলে সমাজের নানা ক্রাইসিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন দুইটা পথ থাকে যে, হয় চোখ বন্ধ করে দেখেও না দেখার ভান করা অথবা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা। নাটকে সেই ক্রাইসিস ও সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কি ভুল করছি, অথচ আমাদের কি করা উচিত তাই দেখাতে চেয়েছি। মানুষ হাসানোর নামে এই সাত পর্বের নাটক নয়, এখানে শিক্ষামূলক গল্পও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

mosharaf+karim+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.