Home / খেলা / বাংলাদেশ ২২০ রানে অল আউট: ইংল্যান্ড ৫০/৩
bangladeshvsengland_dhakatestmbd

বাংলাদেশ ২২০ রানে অল আউট: ইংল্যান্ড ৫০/৩

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৬ । ১৩ কার্তিক ১৪২৩

ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি ও মোমিনুল হকের হাফ-সেঞ্চুরির পর, দলের অন্যান্য ব্যাটসম্যান ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬৩ দশমিক ৫ ওভারে ২২০ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১০৪ রানে ফিরেন তামিম। টেস্ট ক্যারিয়ারের ১০ম হাফ-সেঞ্চুরি তুলে ৬৬ রানে ফিরেন মোমিনুল। তামিম ও মোমিনুল ব্যাট হাতে নৈপুণ্য দেখালেও, দলের অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থতায় উজ্জল ছিলেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। চট্টগ্রাম টেস্টে খেলা শফিউলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম।
ইনিংসের শুরুতে ব্যক্তিগত ১ রানে ওপেনার ইমরুল কায়েস ফিরে গেলে তামিম ও মোমিনুল দ্বিতীয় উইকেটে দারুন এক জুটি গড়েন। ইংল্যান্ড বোলারদের ব্যাকফুটে ঠেলে দিয়ে বাংলাদেশের স্কোর বোর্ডে রানের সংখ্যা তড়তড় করে বাড়াতে থাকেন তামিম ও মোমিনুল। ফলে দু’জনই স্পর্শ করে ফেলেন হাফ-সেঞ্চুরি।
হাফ-সেঞ্চুরির পর বেশ সাবলীলভাবে সেঞ্চুরি তুলে নেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৪ রানে থামেন তামিম। তার ১৪৭ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি ছিলো। তামিম যখন ফিরেন তখন দলের স্কোর ১৭১ রান। অর্থাৎ মোমিনুলের সাথে দ্বিতীয় উইকেটে ১৭০ রান যোগ করেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ড এটি।
তামিমের ফিরে যাবার পর বাংলাদেশ ইনিংসে ধস নামে। সেই ধস কোন ব্যাটসম্যানই রুখে দাড়াতে পারেননি। ফলে ২২০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। স্বাগতিকদের ইনিংসে ধস নামিয়েছেন ইংল্যান্ডের অফ-স্পিনার মঈণ আলী। তার ৫ উইকেট শিকারের মধ্যে তামিম ছাড়াও ছিলেন মোমিনুল, মুশফিকুর, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। মোমিনুল ৬৬, মুশফিকুর ৪, মেহেদি হাসান মিরাজ ১ ও কামরুল ইসলাম রাব্বি শুন্য রান করেন।
এছাড়া ইমরুল ১, মাহমুদুল্লাহ ১৩, সাকিব আল হাসান ১০, সাব্বির রহমান শুন্য ও শুভাগত হোম ৬ রানে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। মঈনের সাথে বাংলাদেশকে গুটিয়ে দিতে ইংল্যান্ডের আরও দুই বোলারও ভালো অবদান রাখেন। ক্রিস ওকস ৩টি ও বেন স্টোকস ২টি উইকেট নেন।

সূত্র:বাসস

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.