Home / ফটো গ্যালারি / চন্দ্রাভিযানের গৌরব শিশুদের আঁকা চিত্রে
art+mbd-2

চন্দ্রাভিযানের গৌরব শিশুদের আঁকা চিত্রে

মাস্টারি বিডি | শিমুল আহসান
শিল্প-বিজ্ঞান | ঢাকা | ২১ জুলাই ২০১৯ | ০৬ শ্রাবণ ১৪২৬

চন্দ্রাভিযানের ৫০ বছরপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীতে শিশুদের আঁকা ছবি নিয়ে এক চিত্র প্রদর্শনী হয়েছে। বহুসংখ্যক শিশু আর অভিভাবকের পদচারণায় মুখর ছিল রাজধানীর ধানমন্ডির টিএমকে সেন্টার।

art+mbd-2

চাঁদের মাটিতে বাংলাদেশের পতাকা, রকেট আর চাঁদের পোশাক পরা নভচারী এমনি শিশুদের কল্পনায় চাঁদে অবতরণের ৮০টি ছবির মধ্যে বাছাইকৃত ৫০টি ছবি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। টিএমকে সেন্টার আয়োজিত এ প্রদর্শনীতে শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ও ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দুই বিভাগের শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হয়।

USA/

প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিউটের সাবেক ডীন শিল্পী আবুল বারক আলভি। উপস্থিত ছিলেন টিএমকে সেন্টারের পরিচালক আসিফ উদ্দিন আহমদ, শিল্পী মেহেদি হকসহ অন্যরা।
শিল্পী আবুল বারক আলভি বলেন, শিশুদের এই ধরনের প্রদর্শনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তবে শিশুদেরকে তাদের নিজের ইচ্ছে মতো আঁকতে দিলে তাদের সৃজন ক্ষমতা বাড়বে।
২৩ জুলাই পুরস্কার বিতরণির মধ্য দিয়ে শেষ হবে এ চিত্র প্রদর্শনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.