
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ২১ জুলাই ২০১৯ | ০৬ শ্রাবণ ১৪২৬
ছবির নাম যদি হয় ‘বীর’। আার ছবিটির নির্মাতা যদি হন কাজী হায়াৎ। তাহলে বোঝাই যায় ভিন্ন ধরনের কিছু হতে যাচ্ছে।

হ্যাঁ, ‘বীর’ নামের নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বুবলী। প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘কাজী হায়াৎ স্যারের ‘বীর’ ছবিতে কাজ শুরু করতে যাচ্ছি। এ ছবিতেও দর্শকরা আমাকে ভিন্ন এক চরিত্রে দেখতে পাবেন। তবে এই চরিত্রে ক্যামেরার সামনে আসার আগে আমি চরিত্রটি নিয়ে বেশ ভাবছি। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়- তা নিয়ে পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। যখন গল্পটি শুনেছি তখনই ভালো লেগে যায়। কাজী হায়াৎ আমাদের দেশের একজন গুণী নির্মাতা। আশা করি, এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরাও উপভোগ করবেন।’

‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। এ ছবিতে আরো অভিনয় করছেন জাহারা মিতু, সাদেক বাচ্চু ও শিশুশিল্পী সুনান।

এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও এমডি ইকবাল। এরইমধ্যে এফডিসিতে এ ছবির কাজ শুরু হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম