Home / এই দিন / গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
pmmbd

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ জানুয়ারি ২০১৭ । ১৩ মাঘ ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জ যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার রোভার স্কাউটের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানকে সফল করে তুলতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতির পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সেখানে। সংবাদ বাসস-এর।

প্রধানমন্ত্রী আজ সকালে মানিকদাহ হাউজিং-এ একাদশ জাতীয় রোভার মুট-এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সেখান থেকে দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন।

আজ তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাস ভবনে রাত্রি যাপন করবেন।

শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.