Home / উদ্যোগ / ‘গেছো-মেছো খেলা’ এখন আর শিশু-কিশোরেরা খেলে না!
gaso-maso+khela+mbd

‘গেছো-মেছো খেলা’ এখন আর শিশু-কিশোরেরা খেলে না!

মাস্টারি বিডি | আর কে রাজ
ফিচার | ঢাকা | ১৮ জুলাই ২০১৯ | ০৩ শ্রাবণ ১৪২৬

একসময় গ্রামীণ বহু খেলা ছিলো- যা এখন আর শিশু-কিশোরেরা খেলে না! যেসব খেলায় কোনো কিছুর সাহায্যের প্রয়োজন পড়তো না। যেমন- ‘হা-ডু-ডু’, ‘দাড়িয়াবান্ধা’ বা ‘গাদন খেলা’, ‘বৌচি’, ‘গোল্লাছুট’, ‘পলান্টি’, ‘কানামাছি ভো ভো’, ‘কুত কুত’, ‘ছিবুড়ি’ বা ‘নোনতা’ ইত্যাদি খেলা। গ্রামবাংলায় প্রচলিত এসব খেলার জনপ্রিয়তা যেমন ছিলো- তেমনি ছিলো এর কদরও। শিশু-কিশোরদের নির্মল বিনোদনের পাশাপাশি এ খেলাগুলো স্বাস্থ্য ভালো রাখতো। তেমনি একটি খেলা ‘গাছ-মাছ খেলা’ বা ‘গেছো মেছো খেলা’। ফরিদপুরের আাঞ্চলিক উচ্চারণে খেলাটিকে ‘গাউচ্ছা মাউচ্ছা খেলা’ বলা হয়ে থাকে।
বিশেষ করে গ্রীষ্মের দুপুরে শিশু-কিশোরেরা আনন্দে আত্মহারা হয়ে পড়তো এ খেলাটি খেলতে খেলতে। কিন্তু ‘গাছ-মাছ খেলা’ এখন আর শিশু-কিশোরেরা খেলে না!

gaso-maso+khela+mbd-2

প্রথমে একহাতখানেক একটি লাঠি দিয়ে গাছে বাড়ি দিতে দিতে এক দুই তিন এরকম সাত পর্যন্ত গুনে লাঠিটি দূরে ছুড়ে মারতো একজনে। আরেকজন সেই লাঠি কুড়িয়ে আনতে আনতে যে লাঠিটি ছুড়ে মেরেছিলো সে দ্রুত গাছে উঠে পড়তো। গাছের নিচে যে থাকবে সে ওই লাঠি দিয়ে ছুঁয়ে দিতে পারলে গাছের খেলোয়াড়টি মারা পড়বে। আর না ছুঁতে পারলে গাছের খেলোয়াড় তলার খেলোয়াড়টিকে বলবে- ‘গাছ নিবা না মাছ নিবা?’ নিচের খেলোয়াড় যদি বলে ‘মাছ’। তাহলে গাছের জন সাতটি পাতা নিচে ফেলবে এক এক করে খুব কৌশলে- যাতে নিচের জন একটি পাতাও না ধরতে পারে। আর যদি কোনো একটি পাতা ধরে ফেলতে পারে নিচের খেলোয়াড়টি তাহলে গাছের জনের হার হলো। তখন নিচের জন লাঠি ছুড়বে। এভাবে খেলা চলতে থাকবে। আর যদি ওই সময়- যখন গাছের জন প্রশ্ন করেছিলো- গাছ নিবা না মাছ নিবা? তখন যদি নিচের জন বলতো, ‘গাছ’ নেবো। তাহলে গাছে উঠে ওপরের জনকে ছোঁয়ার চেষ্টা করতে হতো নিচের জনকে। অন্যদিকে গাছের জন ডাল শাখা বেয়ে মাটিতে নামতে পারলেই জিৎ হতো তার। আর নিচের জন গাছে উঠে অথবা শাখা বেয়ে নামার সময় গাছের খেলোয়াড়টিকে ছুঁয়ে দিতে পারলেই নিচের জনের জিৎ হতো। এভাবে মাত্র দুজনে অথবা দলগতভাবে গেছো মেছো খেলাটি খেলা যায়।

grameen+khela+mbd

তবে স্বীকার করতে হবে খেলাটি একটু ঝুঁকিপূর্ণ। তারপরও বিলুপ্তপ্রায় এ খেলাটি যখন খেলা হতো তখন শিশু-কিশোর ছেলেমেয়েরা খেলাটির জন্য গাছ নির্বাচন করতে বুদ্ধির পরিচয় দিয়ে থাকতো। ফলে দুর্ঘটনা তেমন একটা ঘটতো না। কিন্তু সেভাবে হিসেব করতে গেলে গ্রামীণ এবং আধুনিক সব খেলাতেই তো কম-বেশি দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
তারপরও বলা যায়, গেছো-মেছো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং আনন্দঘন একটি খেলা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.