Home / উৎসব ও সংস্কৃতি / গুঞ্জনে শেখ নজরুল-এর দুটি দেশের গান গাইলেন বিন্দিয়া ও পলাশ
gunjan+mbd

গুঞ্জনে শেখ নজরুল-এর দুটি দেশের গান গাইলেন বিন্দিয়া ও পলাশ

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম। ঢাকা । ১১ আগস্ট ২০১৭ । ২৭ শ্রাবণ ১৪২৪

‘পতাকা আমার মায়ের আঁচল’ এবং ‘আমার দেশের মুখটি দেখি’- শিরোনামের দুটি দেশাত্মবোধক গান আগামী ১৩ আগস্ট (রোববার) সকাল ১১ টায় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘গুঞ্জন’ এ সম্প্রচারিত হবে।

sk+nazrul+poet+news+mbd

 

গানদুটির কথা লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী।

‘আমার দেশের মুখটি দেখি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিন্দিয়া খান এবং ‘পতাকা আমার মায়ের আঁচল’ গানটি গেয়েছেন পলাশ লোহা।

‘গুঞ্জন’- এর একই পর্বে আরো গেয়েছেন- বিশিষ্ট শিল্পী আলম আরা মিনু, পল্লবী সরকার মালতী।

‘গুঞ্জন’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী নিনা সামান্থা। উপস্থাপনা করেছেন ঐশিকা আহমেদ ঐশি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.