Home / জাতীয় / ‘অনলাইন সংবাদমাধ্যম ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রশংসনীয় অবদান রাখছে’
online+ranga+minister+mbd-2

‘অনলাইন সংবাদমাধ্যম ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রশংসনীয় অবদান রাখছে’

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ১২ আগস্ট ২০১৭ । ২৮ শ্রাবণ ১৪২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, দেশের অনলাইন সংবাদমাধ্যমগুলো ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রশংসনীয় অবদান রাখছে।
তিনি বলেন, একইসাথে দেশের উন্নয়নের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যমগুলো জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সফলতার সাথে বিশ্বব্যাপী তুলে ধরে দেশ ও জনগণের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

প্রতিমন্ত্রী রাঙ্গা শুক্রবার এখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্থানীয় অনলাইন পত্রিকা উত্তরবাংলাডটকম-এর নতুন অফিস এবং স্টুডিও উদ্বোধনকালে একথা বলেন।

উত্তরবাংলা ডটকম-এর ম্পাদক ড. শাশ্বত ভট্টাচার্য-এর সভাপতিত্বে উক্ত অনলাইন পত্রিকা অফিসে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির প্রকাশক মুরাদ মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রংপুর কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম, জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, উত্তরবাংলাডটকম-এর বার্তা সম্পাদক সাঈদ আহমেদ নিশাদ। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.