Home / আন্তর্জাতিক / গাম্বিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত : বান কি-মুনের প্রশংসা
Portrait

গাম্বিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত : বান কি-মুনের প্রশংসা

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৩ ডিসেম্বর ২০১৬ । ১৯ অগ্রহায়ণ ১৪২৩

প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় গাম্বিয়ার জনগণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

মুখপাত্রের মাধ্যমে শুক্রবার দেয়া এক বিবৃতিতে মহাসচিব সফলভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় স্বাধীন নির্বাচন কমিশনের প্রশংসা করেন। সংবাদ বাসস-এর।

ওই বিবৃতিতে বান নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বোরোকে অভিনন্দন জানান। এছাড়া তিনি নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ’র অনেক প্রশংসা করেন।

বিবৃতিতে বলা হয়, গাম্বিয়ার মানবাধিকার পরিস্থিতির উন্নতি, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় গাম্বিয়ার জনগণ ও সরকারের প্রতি জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার কথা মহাসচিব পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসিন দলের প্রেসিডেন্ট জামেহকে পরাজিত করে বিরোধী দলীয় প্রার্থী বোরো প্রেসিডেন্ট নির্বাচিত হন। জামেহ দীর্ঘ ২২ বছর ধরে পশ্চিম আফ্রিকার এ দেশ চালাচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.