Home / প্রকৃতি / খলিশা ফুল সুন্দরবনের মধুভাণ্ড
kholisha+flower+mbd-4

খলিশা ফুল সুন্দরবনের মধুভাণ্ড

kholisha+flower+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ২৪ এপ্রিল ২০১৯ । ১১ বৈশাখ ১৪২৬

খলিশা ফুল। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি বিখ্যাত ফুল হচ্ছে খলিশা। সুন্দরবনে যেসব গাছ হয় তার মধ্যে, খলিশা, গড়ান, কেওড়া, বাইন গাছে ব্যাপক ফুল ধরে। এর মধ্যে সবচেয়ে দামী ফুল খলিশা ফুল। এ ফুলের মধুর দামও সব থেকে বেশি।

kholisha+flower+mbd-2

সুন্দরবন হচ্ছে মধুর স্বর্গরাজ্য। আর এ মধুর উল্লেখযোগ্য উৎস হলো খলিশা ফুল। এ ফুলের মধুও উৎকৃষ্ট মানের।

খলিশা গুল্ম জাতীয় বৃক্ষ। এটি মার্চ-এপ্রিলে যখন ফুলে ফুলে ভরে ওঠে। মৌমাছিরা তখন সেই ফুল থেকে মধু সংগ্রহ করে গাছে গাছে চাক বাঁধে। হানিপ্লান্ট হিসেবে খলিশা গাছের বেশ কদর সুন্দরবনে।

kholisha+flower+mbd-3

এছাড়া জ্বালানিসহ বিভিন্ন কাজে খলিশা গাছ ব্যবহৃত হয়। খলিশা গাছ সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বেশি পাওয়া যায়। খলিশা ফুলের মধু একমাত্র সুন্দরবনেই হয়। দেশের সেরা এ ফুলের মধু এখন দুর্লভ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.