Home / আন্তর্জাতিক / ক্যান্সারের ওষুধ আবিষ্কারক দুই বিজ্ঞানী নোবেল পেলেন
James+P-Allison+Tasuku+Honjo+mbd-7

ক্যান্সারের ওষুধ আবিষ্কারক দুই বিজ্ঞানী নোবেল পেলেন

…মরণব্যাধি ক্যান্সারের ওষুধ আবিস্কারে ভূমিকা রাখার জন্য তাদের এই পুরস্কারের যোগ্য বলে মনোনীত করা হয়। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারই জেমস পি অ্যালিসন ও তাসুকু হনজো’র এবারের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কারণ।…

James+P-Allison+Tasuku+Honjo+mbd-3

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক । ০১ অক্টোবর ২০১৮ । ১৬ আশ্বিন ১৪২৫

চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার জিতেছেন যৌথভাবে যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট আজ সোমবার (১ অক্টোবর) ২০১৮ সালের নোবেল বিজয়ী হিসেবে এই দুই চিকিৎসা বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

Image: COMBO-SWEDEN-JAPAN-US-NOBEL-MEDICINE

মরণব্যাধি ক্যান্সারের ওষুধ আবিস্কারে ভূমিকা রাখার জন্য তাদের এই পুরস্কারের যোগ্য বলে মনোনীত করা হয়। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারই জেমস পি অ্যালিসন ও তাসুকু হনজো’র এবারের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কারণ।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে জেমস পি অ্যালিসন ও তাসুকু হনজো’র হাতে পুরস্কার প্রদান করা হবে।

James+P-Allison+Tasuku+Honjo+mbd

প্রসঙ্গত, মঙ্গলবার (২ অক্টোবর) পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে ২০১৮ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। এদিকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না বলে আগেই জানিয়েছে সুইডিশ একাডেমি। আগামী বছর ২০১৯ সালে একই সঙ্গে ২০১৮ সালের সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.