Home / উৎসব ও সংস্কৃতি / ওপার বাংলার দুই শিল্পী গাইলেন শেখ নজরুলের গান
hmvoice+news+mbd-4-2

ওপার বাংলার দুই শিল্পী গাইলেন শেখ নজরুলের গান

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০১ অক্টোবর ২০১৮ । ১৬ আশ্বিন ১৪২৫

‘আজ যে সকাল কাছে এলো কাল সে তো আর আসবে না’ গানটির সুরের আবেশ শেষ হতে না হতেই কানে এলো ‘মনে একটা দাগ পড়েছে’…। ভালো লাগছিলো গান দুটি। কিন্তু তখনও জানা হয়নি গানদুটির শিল্পীর নাম। তবে কণ্ঠে যে ভিন্নতা আছে তা টের পাচ্ছিলাম। এরমধ্যেই গান দুটির সুরকার শোয়েব শিবলীর সঙ্গে দেখা। জিজ্ঞাসা না করতেই ভেদ ভাঙলেন তিনি। বললেন, ওপার বাংলার প্রখ্যাত দুই সঙ্গীতশিল্পী দ্বিতীপ্রিয়া আর রানা ধানুকার কণ্ঠে দুটি গান ধারণ করলাম। কবি ও গীতিকার শেখ নজরুলের লেখা গানদুটি তারা অসম্ভব সুন্দর গেয়েছেন। অসম্ভব সুন্দর গাওয়ার বিষয়টি অবশ্য আমাকে আগেই নাড়িয়ে গেছে। আমি গানদুটি পুনরায় শোনার জন্য অনুরোধ করতেই দ্বিতীপ্রিয়ার কণ্ঠে বেজে উঠলো ‘আজ যে সকাল কাছে এলো কাল সে তো আর আসবে না’ আর রানা ধানুকার কণ্ঠে বেজে উঠলো ‘মনে একটা দাগ পড়েছে’।

hmvoice+news+mbd

উল্লেখ্য, ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী রানা ধানুকা, তবলাশিল্পী মানস চক্রবর্তী এবং দ্বিতীপ্রিয়া ঢাকা এসেছেন কবি, টিভি উপস্থাপক ও পূর্বাপর পত্রিকার সম্পাদক হাসান মাহমুদের ব্যক্তিগত আমন্ত্রণে।
তাদের সঙ্গে এসেছেন প্রখ্যাত তবলাবাদক মানস চক্রবর্তী।

ইতোমধ্যে তারা শিল্পকলা একাডেমিসহ বেশ কিছু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ আবদুল্লাহ আবু সায়ীদের আনুষ্ঠানে আড্ডা গানে সঙ্গী হয়েছেন।

hmvoice+news+mbd-3

আজ ১ অক্টোবর সুরগাঁওয়ে কবি ও গীতিকার শেখ নজরুল, এইচএম ভয়েস (হেড মাস্টার ভয়েস) এর সভাপতি সঙ্গীতশিল্পী, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল আহসান, পূর্বাপর পত্রিকার সম্পাদক হাসান মাহমুদ, ভার্সেটাইল সুরকার শোয়েব শিবলী, মাস্টারি বিডি’র সম্পাদক কবি কামাল বারি, হেড মাস্টার ভয়েস’র সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মোল্লা ফেরদৌস, সহকারী সাধারণ সম্পাদক সুলেখক অরবিন্দ আদিত্য, এইচএম ভয়েস’র সাধারণ সদস্যগণ এবং ক্রীড়া সংগঠক ফিরোজা করিম নেলীসহ অন্যান্য সুহৃদের সঙ্গে এক প্রীতি সাক্ষাৎ শেষে তারা এপার বাংলা ত্যাগ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.