Home / জাতীয় / ক্যান্সার মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র আনিসের
2016-11-19_6_481641

ক্যান্সার মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র আনিসের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ নভেম্বর ২০১৬ । ০৫ অগ্রহায়ণ ১৪২৩

ক্যান্সার মোকাবেলায় সমাজের সবাইকে যার যার সক্ষমতা আর আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক।
তিনি আজ রাজধানীর আর্মি গলফ্ ক্লাব-এ অনকোলোজি ক্লাব ও সার্ক ফেডারেশন অব অনকোলোজিস্ট এর যৌথ আয়োজোনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
আনিসুল হক আরো বলেন, তুমুল গণ-সচেতনতা না গড়ে তুলতে পারলে ক্যান্সারের ভয়াবহতা থেকে পরিত্রান পাওয়া প্রায় অসম্ভব। এজন্য তিনি তরুণদের কাজে লাগানোর পরামর্শও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ এম.এ হাই। দু’দিন ব্যাপী উক্ত আন্তর্জাতিক কংগ্রেসে ইউনিভার্সিটি অব বোলোনিয়া, ইটালি, হার্ভার্ড মেডিকেল স্কুল, বস্টন, যুক্তরাষ্ট্র, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টাটা মেমোরিয়াল সেন্টার, ভারত, নেপাল ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট), বৈজ্ঞানিক ও গবেষক বৃন্দ অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.