Home / অপরাধ / কুয়াকাটা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
kuakata+mbd

কুয়াকাটা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাস্টারি বিডি ডটকম
বরগুনা । ১০ ফেব্রুয়ারি ২০১৭ । ২৮ মাঘ ১৪২৩

বুধবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে বেড়িবাঁধ ঘেষা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্পত্তিতে অভিযান চালিয়ে ১১২টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসন সৈকতে অবস্থিত ৬০টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছিল।

Kuakata+Beach+mbd

কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও পাউবো কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরকে সাথে নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কুয়াকাটায় এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও অল্প সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 16 6 222

প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ

ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬ মাসস বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী …

Leave a Reply

Your email address will not be published.