মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২০ জুলাই ২০১৯ | ০৫ শ্রাবণ ১৪২৬
দেশের প্রত্যন্ত অঞ্চলে আজও বিরাজ করছে নানা কুসংস্কার। ওই সমস্ত কুসংস্কারের ক্ষতিকর দিক ও সেই ক্ষতি থেকে বেরিয়ে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জলকুমারী’। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। ২৫ পর্বে নির্মিত হয়েছে ‘জলকুমারী’ ধারাবাহিকটি।

নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। নাটক প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘এর আগে বিটিভির একাধিক খণ্ড নাটকে কাজ করলেও এবারই প্রথম ‘জলকুমারী’ নাটকের মাধ্যমে ধারাবাহিকে কাজ করলাম। পূবাইলে শুটিং করেছি।’
তানভীর আরও বলেন, ‘এ নাটকে গ্রামের একজন শিক্ষিত যুবকের চরিত্রে অভিনয় করেছি। যে গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার দূর করতে কাজ করে। প্রতিটি পর্বে শিক্ষামূলক বার্তা থাকবে। গ্রামের মানুষের অনেক ভুল ধারণা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে নাটকটি দেখলে।’

অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ছাড়াও ‘জলকুমারী’ নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন মামুনুর রশিদ, খায়রুল আলম সবুজ, মৌটুসী বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, তানভীর, শশী, রিমি করীম প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা যায়, শুক্র-শনিবার থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে জলকুমারী বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড প্রচার শুরু হয়েছে। পুনঃপ্রচার শনিবার ও রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম