Home / আন্তর্জাতিক / ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিং প্রকাশ-বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে
a6514323228b4fa7ecf39a1f7cb5e1a20fbc50da8d7d0429

ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিং প্রকাশ-বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৩ মে ২০২৪ |২০ বৈশাখ ১৪৩১

ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ভারত। বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।র‍্যাংকিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত।

১২২ র‌্যাটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান ভারতের।

আর ১১৬ পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ১১২ রেটিং পয়েন্ট নিয়ে।

চতুর্থ অবস্থান পাকিস্তানের (১০৬)। পঞ্চম অবস্থানে নিউজিল্যান্ড (১০১), ইংল্যান্ড ৬ষ্ঠ অবস্থানে (৯৫), শ্রীলংকা ৭ম অবস্থানে (৯৩), বাংলাদেশ ৮ম অবস্থানে (৮৬), আফগানিস্তান নবম (৮০), দশম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৬৯ পয়েন্ট নিয়ে।

এদিকে ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি র‌্যাংকিংয়েও শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। ঠিক তার পরেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাদের রেটিং পয়েন্ট ২৫৭। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আছে ৯ নম্বরে, রেটিং ২৩১।

 

 

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …