মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস
গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া
গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক পেভমেন্ট হতে পারে আরও টেকসই, দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব একটি নির্মাণ পদ্ধতি। পাশাপাশি এর নান্দনিক বিন্যাস গ্রামীণ সড়ককে করে তুলছে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন।
ইউনিব্লক ব্যবহারে সড়কের পেভমেন্ট সহজে রক্ষণাবেক্ষণযোগ্য হওয়ায় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশ খুলে পুনরায় স্থাপন করা যায়। ফলে দীর্ঘমেয়াদে সড়ক ব্যবস্থাপনায়ও আসে বাড়তি সুবিধা। একই সঙ্গে বিভিন্ন নকশা ও রঙের সমন্বয়ে নির্মিত সড়ক গ্রামীণ জনপদের সৌন্দর্যেও যোগ করছে নতুন মাত্রা।
ছবিতে এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক যেখানে টেকসই অবকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে নান্দনিকতার ছোঁয়া।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম