Home / ফটো গ্যালারি / এ বছর দেশে ফিরছেন না জেমস
jems+singer+mbd-3

এ বছর দেশে ফিরছেন না জেমস

মাস্টারি বিডি । তুষার
বিনোদন প্রতিবেদন । ১২ ডিসেম্বর ২০১৮ । ২৮ অগ্রহায়ণ ১৪২৫

অসম্ভব রকম জনপ্রিয়তা নিয়ে গান গেয়ে যাচ্ছেন জেমস। মাতিয়ে রাখছেন সঙ্গীতপিপাসুদের মন। ব্যস্ত সময়সূচির মধ্যে সঙ্গীত নিয়ে বিদেশেও যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর গিয়েছেন আমেরিকা।

jems+singer+mbd

আমেরিকায় তিনি নিউইয়র্ক, টেম্পা, মায়ামী এবং আটলান্টায় তার সুরের ঝঙ্কারে গানের আবেদনে মঞ্চ মাতাচ্ছেন। নগর বাউলের হয়েই সেখানে পারফর্ম করছেন জেমস। এ কারণে চলতি বছর আর দেশে ফিরতে পারছেন না এ শিল্পী। তিনি দেশে ফিরবেন আগামী বছরের জানুয়ারিতে। এমনটাই জানিয়েছেন নগর বাউল ব্যান্ডের ম্যানেজার রবিন।

jems+singer+mbd-5

জানুয়ারিতে দেশে ফিরে গানে গানে ব্যস্ত সময় কাটাবেন জেমস। কিছুুদিন ধরে নতুন কোনো গান বা মৌলিক গান প্রকাশ না করলেও শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন জেমস।
আমেরিকা যাওয়ার আগে উন্নয়ন কনসার্টে দেশের বিভিন্ন জায়গায় গান গেয়েছেন জনপ্রিয় এ তারকা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.