Home / আন্তর্জাতিক / ঢাকায় বসবে বিশ্ব চলচ্চিত্রের জমজমাট আসর
film+fest+মন

ঢাকায় বসবে বিশ্ব চলচ্চিত্রের জমজমাট আসর

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
চলচ্চিত্র প্রতিবেদন । ১২ ডিসেম্বর ২০১৮ । ২৮ অগ্রহায়ণ ১৪২৫

‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’

ঢাকায় আগামী ১০ জানুয়ারি শুরু হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
এবারের উৎসবে প্রদর্শনের জন্য ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদ থেকে এই তথ্য জানান হয়।
প্রতিবারের মতো এবারও উৎসবে ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন।
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারাবিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলী উৎসবে উপস্থাপিত হবে। এই উদ্দেশে এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.