Home / উন্নয়ন / উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলি টানেল
t

উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলি টানেল

মাস্টারি সংবাদ | প্রধান প্রতিবেদক
উন্নয়ন | ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০

db7a27473fe4742c24a324ab14dbd4c038bec83b7135788e

আগামী ২৮ অক্টোবর দেশের ইতিহাসের প্রথম কর্ণফুলি টানেল উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধন করার কথা রয়েছে। পরদিন থেকেই টানেলের ভেতর দিয়ে চলবে গাড়ি। উদ্বোধনকে সামনে রেখে নিরাপত্তা ট্রায়াল রান চালানো হয়েছে।

এই টানেলের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর সঙ্গে কর্ণফুলী নদীর অপর প্রান্তে সড়কপথে দক্ষিণ চট্টগ্রামকে যুক্ত করা হবে। এতে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নতির পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর তলদেশে টানেলের কাজ শতভাগ শেষ হয়েছে। এখন এটি উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত। যেহেতু টানেলে চলাচলের বিষয়টি একেবারেই নতুন, তাই এখানকার নিরাপত্তা ব্যবস্থা, গাড়ি চলাচলে কোনো ধরনের সমস্যা হয় কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন ছিল।

ট্রায়াল রানে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, টানেলে দুটি টিউব রয়েছে। একটির ভেতর দিয়ে দক্ষিণ চট্টগ্রামমুখী যানবাহন প্রবেশ করবে। অন্যটি দিয়ে চলবে চট্টগ্রাম শহরমুখী যানবাহন। দুটি টিউবেই নিরাপত্তা ট্রায়াল রান হয়েছে। গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা যায়, তা দেখা হয়েছে। অগ্নিনির্বাপণ পরবর্তী মহড়া দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি জিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন।

তথ্য অনুযায়ী, ৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি টিউব বা সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। একটির সঙ্গে অপর টিউবের দূরত্ব ১২ মিটারের মতো। প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন তৈরি করা হয়েছে। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক।

সূত্র: যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …