Home / বিনোদন / নাটক / ঈদুল আযহায় গ্লোব মাল্টিমিডিয়ার কর্মযজ্ঞ…
globe+mbd-ok

ঈদুল আযহায় গ্লোব মাল্টিমিডিয়ার কর্মযজ্ঞ…

মাস্টারি বিডি
বিনোদন । ১৬ আগস্ট ২০১৮ । ০১ ভাদ্র ১৪২৫

ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয় ঈদের নানা আনন্দ আয়োজন। অর্থাৎ ঈদ উপলক্ষে থাকে দারুণ দারুণ সব অনুষ্ঠান। আসছে ঈদুল আজহায় টিভি পর্দায় দর্শকদের জন্য থাকছে নানা আনন্দ আয়োজন। সেই আনন্দ বাড়িয়ে দিতে ছোট পর্দায় একঝাঁক তারকাকে হাজির করছে গ্লোব মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বেশ কয়েকটি নাটক। এসব নাটকে এই তারকাদের নানা চরিত্রে দেখা যাবে। এই ঈদে বিভিন্ন টিভি চ্যানেলের গ্লোবের পৃষ্ঠপোষকতায় মোট ৩০টি নাটক প্রচার হবে। এর মধ্যে বাংলাভিশনে প্রচার হবে ৭টি, এটিএন বাংলায় ১০টি, চ্যানেল নাইনে ৬টি ও দেশ টিভিতে ৭টি নাটক প্রচার হবে।

globe+mbd-2বাংলাভিশনে প্রচার হবে; হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় নাটক ‘বড় ভাই’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় সাদা ফুল, ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় পরিবার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আহারে একটুসখানি প্রেম, তাইফুর জাহান আশিকের রচনা ও পরিচালনায় টগরের বাসর ঘর, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ওগান্ডা মাসুদ, মেহজাবিনের গল্প, মেহেদী হাসান জনির রচনায় ও বি ইউ শুভ’র পরিচালনায় হঠাৎ একদিন।

এটিএন বাংলা প্রচার হবে; সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক খোঁজ, সরদার রোকনের পরিচালনায় মেঘে ঢাকা চাঁদ, ফারিয়া হোসেনের রচনা ও হাবিব শাকিলের পরিচালনায় তবুও বাসবো ভালো, মোরসালিন শুভ’র পরিচালনায় বাবু বিভ্রাট, তাইফুর জাহান আশিকের পরিচালনায় ফিলিং লাভ, মহিউদ্দিন আহমেদের রচনা ও বিপ্লব ইউসুফের পরিচালনায় মেট্রোলাভ, তাজিন আহমেদ বাবুর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় কথা মুছে যায়, রাজিব আহমেদের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় সারপ্রাইজ, গোলাম সারোয়ার অনিকের রচনা ও পনির খানের পরিচালনায় লাভ টু জিরো।

দেশ টিভিতে প্রচার হবে; সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বিশ্বাস, এজাজ মুন্নার রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় মোটরসাইকেল, শাহজাহান সৌরভের রচনা ও রুমান রুনির পরিচালনায় বাবা, মেহরাব জাহিদের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় মালা, সেতু আরিফের রচনা ও পরিচালনায় শবনমের সংসার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আকাশে মেঘের ভেলা, ইমেল হকের রচনা ও পরিচালনায় বিশু পাগলা এখন প্রেমিক।

চ্যানেল নাইনে প্রচার হবে; সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বোধ, ম ম রুবেলের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় অন্তহীন অপেক্ষা, শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় ব্রেকআপের পরের গল্প, শফিকুর রহমান শান্তনুর রচনা ও অনন্য ইমনের পরিচালনায় মনচুরি, মুনতাহা বৃত্তা ও ফাহমিদ রনির রচনায় এবং হাবিব শাকিলের পরিচালনায় যদি মনে পড়ে, জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ঠোটের বাঁশি।

এসব নাটকে যারা অভিনয় করবেন তারা হলেন- সালাউদ্দিন লাভলু, দিলারা জামান, আফরান নিশো, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, জোভান, মেহেজাবিন, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, সফিক খান দিলু, রিয়াজ, নিপুন, নাদিয়া, জাহিদ হাসান, শবনম ফারিয়া, সুজাত শিমুল, হিন্দোল রায়, রাশেদা চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, ডলি জহুর, আযম খান, সাদিয়া জাহান প্রভা, আনিসুর রহমান মিলন, স্নিগ্ধা মোমিন, আসিফ, নাইরুজ সিফাত, বাঁধন, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, আনন্দ খালেদ, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, তানজিন তিশা, তানভীর, সীমা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজল সূবর্ণ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, অনি, ফুয়াদ, আনিসুর রহমান মিলন, মিশু সাব্বির, নাবিলা, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, কাজল সূবর্ণ, নীলাঞ্জনা নীলা, জনি, তাহমিনা অথৈ, তৌসিফ, ফরহাদ, তৌসিফ, ইভানা, নাঈম, ফুয়াদ, নাবিলা, চৈতি, শখ, তামিম মৃধা।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.