Home / অর্থনীতি / ইলিশ না খেতে প্রধানমন্ত্রীর আহ্বান : প্রসঙ্গ পহেলা বৈশাখ
PM+catagory+mbd

ইলিশ না খেতে প্রধানমন্ত্রীর আহ্বান : প্রসঙ্গ পহেলা বৈশাখ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ এপ্রিল ২০১৭ । ২৮ চৈত্র ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা এবং পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’
আজ বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। তিনি বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত বছরও পহেলা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যের মেনুতে ইলিশ মাছ ছিল না। সরকারি সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে গত কয়েক বছরে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ টনের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।

সূত্র : বাসস

About Shekh Nazrul

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.