Home / নির্বাচিত সংবাদ / অপুর বিশ্বাসেরই জয় হলো
image-1593

অপুর বিশ্বাসেরই জয় হলো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ এপ্রিল ২০১৭ । ২৮ চৈত্র ১৪২৩
shakib-apu

দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও দর্শকনন্দিত নায়িকা অপু বিশ্বাসের বিয়ে নিয়ে দেশজুড়ে চলছিল আলোচনা-সমালোচনা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেলেন শাকিব ও অপু। এর মধ্যেই মঙ্গলবার দুপুরে শাকিব জানালেন, অপু আর তার মধ্যে এখন আর কোনো সমস্যা নেই।

অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অপু আমার বিবাহিত স্ত্রী, সে আমার সন্তানের মা। আমরা একসঙ্গে খুব ভালোই ছিলাম। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। এখন আমরা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করি।  এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব। ’

শাকিবের ফিরে আসার খবরে অপু বিশ্বাস বলেন, ‘গতকাল (সোমবার) আমাকে দিয়ে অনেকেই অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন। আমি সবাইকে অনুরোধ করেছিলাম, যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তাঁরা। খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমি জানতাম, শাকিব এটা সহ্য করতে পারবে না। গতকাল সে স্বাভাবিক ছিল না।’

সোমবার অপু বিশ্বাস শিশু সন্তানসহ উপস্থিত হন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। সেখানে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। শুধু তাই নয়, তাদের একটি সন্তান আছে, তার নাম আব্রাহাম খান জয়। অন্যদিকে শাকিব খানও বিয়ে এবং সন্তানের বিষয়টি স্বীকার করেছেন।

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শাকিব-অপুর জুটি গড়ে ওঠে। এরপর কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র আসে তাদের জুটিতে।

About Shekh Nazrul

Check Also

10 8 2026 111

‘র’ প্রধান এখন ঢাকায়

রবিবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ । মাসস দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার …

Leave a Reply

Your email address will not be published.