Home / ফটো গ্যালারি / আলিয়া ঝড়!
Aliavat+mbd

আলিয়া ঝড়!

Aliavat+mbd-4

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ১৫ আগস্ট ২০১৯ | ৩১ শ্রাবণ ১৪২৬

গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর তাতেই ঝড় বয়ে গেছে। ‘আলিয়া ঝড়ে’ প্রকম্পিত সঙ্গীতভুবন!

ভাবা যায়, জীবনের প্রথম মিউজিক ভিডিও ‘প্রাডা’! আর সেটি মুক্তি পেতেই টপ টেনের শীর্ষে চলে এসেছে!

Aliavat+mbd-5

এরইমধ্যে ‘প্রাডা’ গানটি গাওয়া ও পারফরমেন্সের মাধ্যমে তাক লাগিয়েছেন আলিয়া। মাত্র দুই দিনে এক কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন গানটি।

Aliavat+mbd-2

আলিয়া বলেন, এত অল্প সময়ে এতটা সাড়া পাবো ভাবিনি। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আমার পুরো ব্যান্ডকে ধন্যবাদ। কারণ তাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব ছিলো না।

Alia+bhat+mbd

প্রসঙ্গত, বয়স মাত্র ২৬। এ বয়সেই মুকুটে একের পর এক পালক যোগ করছেন তিনি! স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- দর্শককে মাত করার পর এবার মিউজিক ভিডিও। ‘দ্য দূরদর্শন’ নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.