মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
খেলা | ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০
নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন বাঁহাতি এ স্পিনার। সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে টপকে এ পুরস্কার জিতেছেন তিনি।
নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটির সিরিজে ৩ ম্যাচে ১৪.১৪ গড়ে ৭টি উইকেট নেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা নাহিদা।
প্রথম ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারলেও নাহিদা নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেটের বোলিংয়ের পথে নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। সে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে আসেন তিনি, সেখানে ৭ রান দিয়ে দুটি উইকেটই নেন। সে ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম