Home / অর্থনীতি / অর্থনীতি সমিতির ১০৫টি প্রবন্ধ উপস্থাপন
bea+mbd

অর্থনীতি সমিতির ১০৫টি প্রবন্ধ উপস্থাপন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২২ ডিসেম্বর ২০১৭ । ০৮ পৌষ ১৪২৪

বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ৮টি কর্ম অধিবেশনে মোট ১০৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।

আজ বাংলাদেশ অর্থনীতি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৮টি কর্ম অধিবেশনের বিষয়সমুহ তুলে ধরে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্ম অধিবেশন-১’র বিষয় ছিল : অর্থশাস্ত্র ও নৈতিকতা : ঐতিহাসিক, দার্শনিক ও তাত্ত্বিক প্রেক্ষিত। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

কর্ম অধিবেশন-২ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : বিশেষ প্রায়োগিক ক্ষেত্রসমূহ, সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আতিউর রহমান।

কর্ম অধিবেশন-৩ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : দারিদ্র্য ও অসমতার সমস্যাসমূহ, সভাপতিত্ব করেন
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
কর্ম অধিবেশন-৪ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : মানব মূলধন সংক্রান্ত, এতে সভাপতিত্ব করেন
অধ্যাপক ড. শামসুল আলম।
কর্ম অধিবেশন-৫ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : জেন্ডার ও নারীর ক্ষমতায়ন, সভাপতিত্ব করেন অধ্যাপক সালমা খান।
কর্ম অধিবেশন-৬ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : সম্পদ সৃষ্টি ও ব্যবস্থাপনা (অবকাঠামো ও নগরায়ন), সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন খান।
কর্ম অধিবেশন-৭ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : শিল্প সংক্রান্ত বিষয়াবলী, সভাপতিত্ব করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
কর্ম অধিবেশন-৮ : অর্থশাস্ত্র ও নৈতিকতা : কৃষি ও পল্লী সমাজ, সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রেজাউল করিম তালুকদার।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল ইন্সটিটিউটি অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 4 2026 99

পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ঢাকা, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ মাসস পোশাক রপ্তানিতে ধারাবাহিক ধস চলছেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে টানা আট …

Leave a Reply

Your email address will not be published.