Home / ফটো গ্যালারি / অরুণা দেখাতে চান
aruna+biswas+actress+mbd

অরুণা দেখাতে চান

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ২১ জুলাই ২০১৯ | ০৬ শ্রাবণ ১৪২৬

গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে বেশিরভাগ সময়ই তার কেটে যায় সেন্সর বোর্ডে নিজের কর্তব্য পালন নিয়ে। কিন্তু অরুণার রক্তে মিশে আছে অভিনয় কলা। আর তাই শত ব্যস্ততার পাশাপাশি চলচ্চিত্র এবং ভিজুয়াল নাটকে অভিনয়ও করছেন নিয়মিত।

aruna+biswas+actress+mbd-3

এরইমধ্যে অরুণা শেষ করেছেন এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার কাজ। এতে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। এছাড়াও আজাদ আবুল কালামের ‘আই লাভ ইউ’ সিনেমার ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি। তবে এরমাঝে অরুণার ইচ্ছে আছে চলচ্চিত্র নির্মাণের। তিনি সুযোগ পেলে চলচ্চিত্র নির্মাণে চমক দেখাতে পারবেন বলে আশাবাদী।

aruna+biswas+actress+mbd-2

অরুণা বিশ্বাস আকাশ রঞ্জনের রচনা ও রুমান রুনির নির্দেশনায় ‘বংশের চাবি’ নামের একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। সূত্র : মানবজমিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.