Home / এই দিন / অঘ্রানের প্রথম দিবসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরলো…
rain+drops+mbd-2

অঘ্রানের প্রথম দিবসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরলো…

মাস্টারি বিডি ডটকম । সৈয়দ মাহবুব আহসান
ঢাকা । ১৫ নভেম্বর ২০১৭ । ০১ অগ্রহায়ণ ১৪২৪

আজ অঘ্রানের প্রথম দিবস। রাজধানী ঢাকাজুড়ে নবান্ন উৎসবের ধুম। এবং দেশের অন্যান্য জেলাতেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে নবান্নের এই উৎসব।

আজ (বুধবার) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের এ প্রবণতা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ কারণে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে যাবে এবং শীতের প্রকোপ বাড়তে পারে।

rain+drops+mbd

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত গেছে সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৩ মিনিটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.