Home / আন্তর্জাতিক / ‘পোপের সফর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সাহায্য করবে’
pop+francis+mbd-2

‘পোপের সফর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সাহায্য করবে’

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৭ নভেম্বর ২০১৭ । ১৩ অগ্রহায়ণ ১৪২৪

বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক প্রধান কর্মকর্তা পাট্রিক ডি’ রোজারিও আশা প্রকাশ করেছেন যে, পোপ ফ্রান্সিসের মিয়ানমার সফর রোহিঙ্গা শরণার্থীদের অপসারণে প্রয়োজনীয় সহযোগিতা করবে। প্রতিবেশি দুই রাষ্ট্রের মধ্যে রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক আলোচনার শীর্ষে।

গত সপ্তাহে বাংলাদেশ সীমান্তে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে অবস্থানরত বিপুলসংখ্যক শরণার্থীর মধ্যে কিছু সংখ্যককে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে চুক্তি হয়েছে, তবে কার্ডিনাল পাট্রিক ডি’ রোজারিও হুঁশিয়ার করেন যে, পরিস্থিতি ভয়াবহ এবং এর সমাধান বেশ জটিল।

ঢাকার আর্চ বিশপ ডি’রোজারিও ফ্রান্সিসের সফর প্রাক্কালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে প্রত্যাশী এবং হলি ফাদারের সফর অনেককে সেদিকে ধাবিত করবে।’

জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরিয়ে আনার পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং বাংলাদেশ তাদের জন্যে প্রকৃতপক্ষে অস্থায়ী আশ্রয় প্রদান করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.