মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ নভেম্বর ২০১৭ । ১১ অগ্রহায়ণ ১৪২৪
‘ভাষাশিক্ষা ও ভাষাশিক্ষণ’ শীর্ষক দু’দিনব্যাপী প্রথম আধুনিক ভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইফ্ফাত আরা নাসরীন মজিদ-এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার অধ্যাপক ড. ইরিনা প্রোকোফিভা এবং যুক্তরাষ্ট্রের অধ্যাপক বি. কুমারাভাদিভিলু।
প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রথমবারের মত এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘বিশ্বায়নের যুগে উন্নয়নের জন্য ভাষা জ্ঞান অপরিহার্য। বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে নানা দেশের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করা’।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এই ধরনের সম্মেলনের মাধ্যমে পারস্পরিক ভাষাজ্ঞান বিনিময় করে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশেষত, সম্মেলনে অংশগ্রহণকারীরা খুবই উপকৃত হয়ে থাকেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম