Home / আন্তর্জাতিক / আমেরিকান বিমানে আগুন, যাত্রীরা অক্ষত
usambd

আমেরিকান বিমানে আগুন, যাত্রীরা অক্ষত

মাস্টারি বিডি ডটকম
ওয়াশিংটন । ২৯ অক্টোবর ২০১৬ । ১৪ কার্তিক ১৪২৩

আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে চাকা ও ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যাত্রীরা অক্ষত রয়েছেন।

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ও’হারে বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানটিতে আগুন ধরে যায়।

এক পর্যায়ে কালো ধোঁয়া বেরুতে শুরু করলে যাত্রীদের জরুরি গমনপথ দিয়ে বিমান থেকে বের করে দেয়া হয়।

ফেডারেল এ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ব্যাপারে জানায়, এই ঘটনায় মায়ামিগামী বোয়িং ৭৬৭-এর একটি চাকা ফুটো হয়ে যায় ও একটি ইঞ্জিনের ক্ষতি হয়।

এই ঘটনায় ৭ যাত্রী ও একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট সামান্য অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানটিতে ৯ ক্রু ও ১৬১ জন যাত্রী ছিল।

স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

এরপর স্থানীয় সময় দুপুর ৩ টায় দমকল বিভাগের কর্মকর্তারা জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.