Home / আন্তর্জাতিক / আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র : জিম্বাবুয়ে সেনাবাহিনী
ZIMBABWE-POLITICS-UNREST

আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র : জিম্বাবুয়ে সেনাবাহিনী

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১৫ নভেম্বর ২০১৭ । ০১ অগ্রহায়ণ ১৪২৪

মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে নেয় সেনাবাহিনী। সেখানে চিফ অব স্টাফ লোজিস্টিক মেজর জেনারেল এসবি মোয়ো টেলিভিশনে দেওয়া এক বিবৃতি পাঠ করেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি পঠিত এ বিবৃতিতে আজ বুধবার জিম্বাবুয়ের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের কথা অস্বীকার করে বলেছেন, তাদের লক্ষ্য প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধী চক্র। তাদের কারণেই দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়। তাদের বিচারের আওতায় আনতেই এ পদক্ষেপ।
খবর রয়টার্সের।

gimbabua+army+mbd-3

একজন জেনারেল বলেন, এটি সরকারের নিয়ন্ত্রণ নেয়া নয়। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই প্রেসিডেন্ট ও তার পরিবার নিরাপদ ও ভালো আছে। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র, যারা অপরাধ ঘটিয়ে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের অভিযান শেষ করবো এবং আশা করছি তখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাজধানী হারারের কাছাকাছি সাঁজোয়া যানের উপস্থিতি দেখে ব্যাপক আশংকা তৈরি হয়। মুগাবের অবস্থান এবং ব্রিটেনের কাছ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা পাওয়া দেশটির ক্ষমতা এখন কার হাতে এসব নিয়ে প্রশ্ন দেখা দেয়।

mugabe+mbd

এদিকে জিম্বাবুয়ের সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দী করে রেখেছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তবে দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট জুমা’র কার্যালয় জানায়, মুগাবে ফোনে জানিয়েছেন তিনি ভালো আছেন।

জ্যাকব জুমার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মুগাবের সঙ্গে কথা হয়েছে প্রেসিডেন্টের। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী তাকে গৃহবন্দী করে রেখেছে, তবে তিনি ভালো আছেন।
দক্ষিণ আফ্রিকান উন্নয়ন কম্যুনিটির স্পেশাল দূতকে জিম্বাবুয়েতে পাঠানো হবে বিবৃতিতে বলা হয়।

gimbabua+army+mbd-2

সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি)র পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আরো বলেন, তিনি আশা করেন জিম্বাবুয়ের সরকারে অসাংবিধানিক কোনো পরিবর্তন হবে না।

জুমা জিম্বাবুয়ের সরকার ও সেনাবাহিনীর প্রতি রাজনৈতিক অচলাবস্থার সমাধান করতে আহ্বান জানান।

জিম্বাবুয়ের বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ শান্তিপূর্ণভাবে সাংবিধানিক গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। দলটি আশা করে, সেনাবাহিনীর এই হস্তক্ষেপ ‘দেশকে স্থিতিশীল, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব দেবে।’

gimbabua+army+mbd

এদিকে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বুধবার সকালের দিকে মুগাবের বাসস্থানের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। এর বেশি আর কিছু জানা যায়নি।
সম্প্রতি দেশটির সেনাপ্রধান জেনারেল কন্সটানটিনো চিওয়েঙ্গা ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়াসহ দলের সিনিয়র নেতাদের বহিস্কার করার বিষয়টি বন্ধের জন্যে মুগাবের প্রতি দাবি জানান। মুগাবে গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়াকে বরখাস্ত করেন। মঙ্গলবার মুগাবে’র জানু-পিএফ পার্টি সেনা প্রধানের বিরুদ্ধে দেশোদ্রোহীতার অভিযোগ করেন।

মানাগাওয়াকে এত দিন মুগাবের উত্তরসূরি ভাবা হলেও সম্প্রতি তাঁর জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকে ভাবা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.