মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ নভেম্বর ২০১৭ । ২৮ কার্তিক ১৪২৪
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন। ১০ নভেম্বর, শুক্রবার ছুটি শেষ হওয়ার দিন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। গতকাল শনিবার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছায় বলে বঙ্গভবন নিশ্চিত করে।বাংলাদেশে তিনিই প্রথম পদত্যাগকারী প্রধান বিচারপতি।
বিচারপতি সিনহার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি-অনিয়মসহ ১১টি অভিযোগের বিষয়ে তিনি আপিল বিভাগের অন্য পাঁচ বিচারকের কাছে কোনো সদুত্তর দিতে না পারায় ওই বিচারকরা তার সঙ্গে এক এজলাসে বসে দায়িত্ব পালন করতে চাননি। এ অবস্থায় তার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা অসম্ভবের বিষয়টি পদত্যাগের প্রধান কারণ বলে অনেকেই মনে করছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম