মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৯ নভেম্বর ২০১৭ । ২৫ কার্তিক ১৪২৪
বাংলা একাডেমি হ্রাসকৃত মূল্যে বই বিক্রি শুরু করেছে।
বুধবার থেকে ‘তরুণ লেখক প্রকল্প’র বইসমূহ একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনস্থ পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে বিক্রয় হচ্ছে। এ বইসমূহে ৫০% ছাড় দেয়া হচ্ছে।
তরুণ লেখক প্রকল্পের চারটি ব্যাচের ১৩৯ জন লেখকের কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা’র বই অফিস সময়ে একাডেমির উল্লেখিত পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে আগ্রহী ক্রেতাগণ সংগ্রহ করতে পারবেন। তবে শুক্র ও শনিবার এ কার্যক্রম বন্ধ থাকবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম