Home / জাতীয় / মাছরাঙা টিভির ৩ কোটি টাকা অনুদান সাংবাদিক কল্যাণ ট্রাস্টে
pmmachhrangatvmbd

মাছরাঙা টিভির ৩ কোটি টাকা অনুদান সাংবাদিক কল্যাণ ট্রাস্টে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ অক্টোবর ২০১৬ । ১১ কার্তিক ১৪২৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভি মঙ্গলবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছে।

মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর কার্যালয়ে অনুদানের টাকার চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমধ্যমকে এ কথা বলেন।

সাংবাদিকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে এই ট্রাস্ট গঠন করা হয়। সরকার এই ট্রাস্ট থেকে দেশের অস্বচ্ছল সাংবাদিকদের নিয়মিত অর্থ সাহায্য প্রদান করে আসছে।

একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিডিয়া মালিকদের এই ট্রাস্টে দান করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে মাছরাঙা টিভি ট্রাস্টকে ৩ কোটি টাকা দান করলো।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.