Home / আন্তর্জাতিক / ঢাকা লিটার‌্যারি ফ্যাস্টিভাল : আসছেন ৩০ দেশের সাহিত্যিকগণ
adonis+dhaka+lit+fest+17+mbd-3

ঢাকা লিটার‌্যারি ফ্যাস্টিভাল : আসছেন ৩০ দেশের সাহিত্যিকগণ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৫ নভেম্বর ২০১৭ । ২১ কার্তিক ১৪২৪

১৬ থেকে ১৮ নভেম্বর রাজধানীর বাংলা একাডেমিতে তিনদিনব্যাপী সপ্তম ঢাকা লিটার‌্যারি ফ্যাস্টিভাল (ডিএলএফ) । দেশ-বিদেশের কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি ও যাত্রিক প্রোডাকশন লিমিটেড যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।

এবারের উৎসবে বাংলাদেশসহ ৩১টি দেশ অংশ নিচ্ছে। ৩০টি দেশের ৭০ জন এবং বাংলাদেশের প্রায় ২৫০ জনসহ প্রায় ৩২০ জন লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ, অভিনেতা এই উৎসবে অংশ্রগহণ করবেন।

adonis+dhaka+lit+fest+17+mbdউৎসব সফল করার জন্য ইতিমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি উৎসব কমিটি এবং অপরটি হচ্ছে নিরাপত্তা বিষয়ক কমিটি।

উৎসব সফল করার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বিভিন্ন দেশের অতিথি লেখকদের আবাসিকস্থলেও থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

উৎসবের আয়োজক সংস্থা যাত্রিক প্রোডাকশন লিমিটেডের পরিচালক ও প্রযোজক সাদাফ সাজ এ সব তথ্য জানান।

তিনি জানান, সপ্তম লিট ফ্যাস্টিভালের তিনদিনের উৎসবে শতাধিক সেশন থাকবে। এ সব সেশনে থাকবে, বিষয়ভিত্তিক সেমিনার, আলোচনা সভা ও বিভিন্ন দেশের লেখকদের মধ্যেকার সাহিত্যসহ নানা বিষয় এবং বিভিন্ন ভাষার সাহিত্য নিয়ে মতবিনিময়। অন্যান্য বিষয়সহ বিভিন্ন সেশনের মধ্যে থাকবে নানা ভাষার কবিতা, কথাসাহিত্য, গবেষণা, রোহিঙ্গাদের নিয়ে আলোচনা, বিভিন্ন দেশের কবিদের স্বরচিত কবিতাপাঠ, বিশিষ্ট আবৃত্তিকারদের সেশন, নারী আন্দোলন, সাম্প্রতিক বিশ্বসাহিত্য।

তিনি জানান, ১৬ নভেম্বর সকালে এবারের উৎসব যৌথভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সিরিয়ার আরবী ভাষার জনপ্রিয় কবি এডোনিস।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিষারদ মিলনায়তন, কবি শামসুর রাহমান মিলনায়তন এবং এই দুই মিলনায়তন প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি মঞ্চ স্থাপন করা হবে।

adonis+dhaka+lit+fest+17+mbd-2

উৎসবে শ্রীলংকা, ভারত, কানাডা, সিংগাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সুইজারল্যন্ড, দক্ষিণ আফ্রিকা, চীন, ভূটানসহ ৩১টি দেশের লেখক, সাহিত্যিকরা অংশ নেবেন। এবছর অংশগ্রহণকারীদের তালিকা ইতিমধ্যেই লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিদেশি অতিথিদের মধ্যে সিরিয়ার কবি আদোনিস, নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকে অংশ নেবেন সৈয়দ মনজুরুল ইসলাম, মইনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়জার হক, খাদেমুল ইসলামসহ আড়াই শত লেখক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.