Home / আন্তর্জাতিক / মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সৈনিক নিহত
abulbasharbdsolgrmbd

মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সৈনিক নিহত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ অক্টোবর ২০১৬ । ১১ কার্তিক ১৪২৩

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইএমই অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত থাকাবস্থায় সৈনিক মো. আবুল বাশার (২৯) গত ১৩ অক্টোবর মারা যান।

বাশারের মরদেহ ২২ অক্টোবর দেশে আনা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হয়।

সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল ও ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সামরিক মর্যাদায় বাশারের দাফন হয়েছে।

এই সৈনিকের মৃত্যুতে সেনাবাহিনী গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.