Home / প্রধানমন্ত্রী / শিল্পী শাম্মী আক্তারের পাশে প্রধানমন্ত্রী
xfull_815921228_1508652758.jpg.pagespeed.ic.zZ0nCVpdF3

শিল্পী শাম্মী আক্তারের পাশে প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪

image-90095
‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’-অথচ অযাচিত ক্যানসার ঠিকই ঘর বেঁধেছে গুণিশিল্পী শাম্মী আক্তারের শরীরে। অনেকদিন ধরে ক্যানসারে আক্রান্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। বর্তমানে তার দিন কাটছে হুইলচেয়ারে। এমনকি কথাও বলতে পারছেন না ঠিকমতো।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কণ্ঠশিল্পীর চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। শিল্পী শাম্মী আক্তারের স্বামী আকরামুল হক এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। তাঁর ভালো নাম শামীমা আক্তার। পরিবারের সবাই তাঁকে আদর করে ডাকতেন শাম্মী। এভাবেই শামীমা থেকে শাম্মী হয়ে ওঠেন তিনি। ১৯৭০ সালে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। গানটি ছিল কাজী নজরুলের ‘একি অপরূপ রূপে মা তোমায়’।

তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ ছবিতে। প্লেব্যাকে তাঁর প্রথম গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’। গানটিতে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন খন্দকার ফারুক আহমেদ। একই ছবিতে তাঁর গাওয়া ‘আমি যেমন আছি তেমন রবো, বউ হবো না রে’ গানটিও বেশ জনপ্রিয় হয়। এরপর অসংখ্য ছবির গানে কণ্ঠ দেন এই গায়িকা। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যান শাম্মী আক্তার। সম্প্রতি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা দেয়া হয় এ শিল্পীকে। ভক্তকুল মনে-প্রাণে চাইছেন তিনি রোগমুক্ত হয়ে আবার ফিরবেন গানের ভুবনে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 8 2026 444

জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, প্রতিবাদ

বৃহস্পতিবার, 6 আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ । মাসস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক …

Leave a Reply

Your email address will not be published.