Home / এই দিন / শুভ জন্মদিন : কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
rudro+muhammad+shahidullah+poet+mbd-3

শুভ জন্মদিন : কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

মাস্টারি বিডি ডটকম । কামাল বারি
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৭ । ০১ কার্তিক ১৪২৪

আজ দ্রোহ ও তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৬১তম জন্মবার্ষিকী। ‘ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ কালজয়ী এ বাংলা গানের স্রষ্টা রুদ্র ১৯৫৬ সালের এই দিনে (১৬ অক্টোবর) বরিশালে জন্মগ্রহণ করেন।

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করে গেছেন।

তাঁর রচনাসমূহ : কবিতা- ‘উপদ্রুত উপকূল’, ‘ফিরে পাই স্বর্ণগ্রাম’, ‘মানুষের মানচিত্র’, ‘ছোবল’, ‘গল্প’, ‘দিয়েছিলে সকল আকাশ’, ‘মৌলিক মুখোশ’; ছোটগল্প- ‘সোনালি শিশির’; নাট্যকাব্য- ‘বিষ বিরিক্ষের বীজ’; বড়গল্প- ‘মনুষ্য জীবন’।

rudro+muhammad+shahidullah+poet+mbd

রুদ্র প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। তাঁকে আত্মহননের কবি বলেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, সাম্যবাদ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা বলিষ্ঠভাবে ফুটে উঠেছে।

তাঁর বিখ্যাত কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’ । …আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই/
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,/ ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-/ এদেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?…

রুদ্রের প্রেমের কবিতায় ছিল একধরনের বিপন্নতাবোধ। যেমন- ‘অভিমানের খেয়া’ কবিতায় তিনি বলেছেন- এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,/ পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত/ পারিজাতহীন কঠিন পাথরে।…

১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে এই শক্তিমান কবি প্রয়াত হন। কবির স্মৃতি রক্ষার্থে বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে ‘রুদ্র স্মৃতি সংসদ’। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বেঁচে থাকবেন আমাদের কাব্যসাহিত্যে এবং আমাদের হৃদয়ে, স্বমহিমায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.