মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (কলা, আইন ও সামাজিকবিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) অন্তর্ভুক্ত) স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। জবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সংবাদ বাসস-এর।
এতে বলা হয়, এবছর ‘বি’ ইউনিটের ৭৭৮টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ৩ হাজার ৮শ’৯০ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ‘বি’ ইউনিটে ১৮ হাজার ৭শ’ ৬৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল।
‘বি’ ইউনিটের ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্যাদি করে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবহারিক,লিখিত ও পারফম্যান্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর ভাষা শহীদ রফিক ভবনে বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সংগীত এবং নাট্যকলা বিভাগের পারফরম্যান্স পরীক্ষা ২৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত, ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৬টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনে অনুষ্ঠিত হবে।
‘ই’ ইউনিটের ব্যবহারিক,লিখিত ও পারফরম্যান্স পরীক্ষায় পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষা সংশ্লিষ্ট উপকরণ সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম