Home / জাতীয় / দিনাজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সরদার মোশাররফ হোসেন আর নেই
sharder+shajahan+fredom+fighter+mbd

দিনাজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সরদার মোশাররফ হোসেন আর নেই

মাস্টারি বিডি ডটকম
দিনাজপুর । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪

দিনাজপুর জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফুলবাড়ী-পার্বতীপুর এর সাবেক এমপি ও এ্যাডঃ সরদার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সংবাদ বাসস-এর।

২৪ সেপ্টেম্বর রোববার ভোর সাড়ে ৪ টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, দেশ ও জাতি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা বিএনপি, উপজেলা পরিষদ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর চেম্বার অব কমার্স, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন, অরবিন্দ শিশু হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

রোববার বাদ আছর ঈদগাহ বস্তি মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে ফরিদপুর গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.