মাস্টারি বিডি ডটকম
খাগড়াছড়ি । ০৬ সেপ্টেম্বর ২০১৭ । ২২ ভাদ্র ১৪২৪
খাগড়াছড়ি জেলায় ধর্মীয় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ মধু পূর্ণিমা।
দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলাম্বীরা সকালে খাগড়াছড়ি জেলা শহরের মৈত্রী বৌদ্ধবিহারে ও সিবলী বৌদ্ধ বিহারে প্রার্থনার উদ্দেশ্যে আসতে থাকে। এ সময় বিহারগুলোতে আয়োজন করা হয় বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের। এতে শত শত বৌদ্ধ নর-নারীরা অংশগ্রহণ করে। প্রার্থনা করা হয় জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায়। এ ছাড়া বৌদ্ধবিহারগুলোতে চলে ধর্মীয় আলোচনা সভা।
বৌদ্ধ ধর্মে বিশেষ স্মৃতিবিজরিত ঘটনাকে কেন্দ্র করে এ দিনটি পালিত হয়ে থাকে। বাংলা বর্ষের ভাদ্র মাসের এ পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মালম্বীরা মধু পূর্ণিমা হিসেবে পালন করে।
এ পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। সেই থেকে এ ঘটনাকে স্মরণ করেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা পালন করে থাকে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম