মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ২৯ জুলাই ২০১৭ । ১৪ শ্রাবণ ১৪২৪
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হাটঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ বাসস-এর।
নিহতরা হলেন : খাইরুন বিবি (৩৫), তার বাবা করিম গাজী (৫৪), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম, মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তার ভাগনে জাহিদ হাসান (১৮)। নিহত ৬ জনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সাতক্ষীরাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারীসহ ৪জন নিহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আরো দু’জনের জনের মৃত্যু হয়।
মাইক্রোবাসে থাকা অন্য তিন যাত্রী, বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারসহ আরো অন্তত ১৫ জন আহত হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম