Home / আন্তর্জাতিক / ঢাকা ছেড়েছেন চীনা প্রেসিডেন্ট : আন্তরিক বিদায় জানালেন প্রধানমন্ত্রী
chinapresidentgoodbyembd

ঢাকা ছেড়েছেন চীনা প্রেসিডেন্ট : আন্তরিক বিদায় জানালেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ অক্টোবর ২০১৬ । ৩০ আশ্বিন ১৪২৩

বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার সকালে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক বিদায় জানানো হয়েছে।

গত ৩০ বছরের মধ্যে চীনের কোনো রাষ্ট্র প্রধান এই প্রথম বাংলাদেশ সফরে আসেন।
সকাল ১০ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের একটি বিশেষ বিমানে করে চীনের রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীরা ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এসে চীনের প্রেসিডেন্টকে বিদায় জানান। এ সময় প্রধানমন্ত্রী তাকে বিমানের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন।
chinapresidentgoodbyembd-3
এর আগে শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এসে একটি ফুলের তোড়া দিয়ে চীনের নেতা জিনপিংকে শুভেচ্ছা জানান।

এর আগে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল জিনপিংকে সশস্ত্র অভিবাদন জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত তার মন্ত্রিসভার সহকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে জিনপিংয়ের সাথে পরিচয় করিয়ে দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
chinapresidentgoodbyembd-4
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহিদুল হক, তিন বাহিনীর প্রধানগণ, আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ও উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ২০ মিনিটে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি ওড়ার আগে বিমান বাহিনীর চারটি বিমান বিমানবন্দর থেকে ওড়ে। এগুলো বাংলাদেশের আকাশসীমা পর্যন্ত চীনা প্রেসিডেন্টকে পাহারা দেয় বলে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.