Home / এই দিন / জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু
jatiobissabiddaloyalogombd

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মে ২০১৭ । ২৩ বৈশাখ ১৪২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ-তথ্য জানানো হয়।

সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ পরীক্ষা আজ শনিবার ৬ মে থেকে শুরু হয়ে আগামী ২৫ মে ২০১৭ পর্যন্ত প্রতিদিন দুপুর ২ টা থেকে এবং পবিত্র রমজান মাসে অর্থাৎ ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হবে।

এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 2026 3333

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে …

Leave a Reply

Your email address will not be published.