মাস্টারি বিডি ডটকম
রংপুর । ২৩ এপ্রিল ২০১৭ । ১০ বৈশাখ ১৪২৪
এবারের মৌসুমে চাষি, কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)-র কর্মকর্তা, বিশেষজ্ঞসহ সকলে জেলার সর্বত্র কাঠালের বাম্পার ফলনের আশা করছে।
ডিএই’র হার্টিকালচার বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত পাওয়ায় ছোট ছোট কাঠালগুলোর বৃদ্ধি ভালো হচ্ছে।

এবারের মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার চাষিরা ৩ হাজার ৫১ হেক্টর জমিতে ৬০ হাজার টন কাঠালের ফলনের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে।
কাঠালের ভালো ফলন পেতে মেসবাউল ছোট কাঠালগুলোর যত্ন নিতে বলেন এবং গাছের গোড়ায় মাটি ছত্রাকের আক্রমন যাতে না সে ব্যপারে যত্ন নিতে বলেন।

বিএই-র আঞ্চলিক অতিরিক্ত পরিচালক বাসসকে বলেন, গাছগুলোতে ব্যাপক পরিমাণ কুড়ি ধরেছে এবং ভালো বৃদ্ধির কারণে কাঠালের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
সদর উপজেলার কয়েকজন কাঠাল চাষি জানায়, কাঠালের বাম্পার ফলনের পরও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় তারা এর ভালো দাম পাচ্ছে না। এ সময় তারা ভালো দাম পেতে কাঠালসহ অন্যান্য মৌসুমী ফল সংরক্ষণ এবং সুষ্ঠু বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম