বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ । মাসস
রাজবাড়ী ১৩ অক্টোবর মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিতৃত্বের দাবিতে এবং জীবনের নিরাপত্তা ও মারধরের বিচারের দাবি জানিয়ে মামলা দায়ের করেছেন মোছাঃ নাছিমা বেগম, তিনি রাজবাড়ীর কালুখানির বাসিন্দা। তার আদালতে দাখিলকৃত পিটিশনে পিতা জিয়াউর রহমান জিরু মোল্লা, পিতা-মৃত হবিবর রহমান মোল্লার বিরুদ্ধে বার বার পিতৃত্বের দাবিতে জিরু মোল্লার স্থায়ী ঠিকানার বসতবাড়িতে গিয়ে হাজির হয়ে দাবি জানিয়ে আসছেন। তিনি পিতা জিরুর মোল্লার সাথে মোবাইল টেলিফোনে বার বার ফোন করেও একই দাবি জানিয়ে আসছেন। বিপরীতে পিতা, পিতার দ্বিতীয় স্ত্রী, কন্যা ছেলে ও তার ভাই হিরু মোল্লা সহ তার দুইপুত্র পনি, জনি, টেলিফোনে হুমকী-ধামকি ও জীবনাশের ভয় দেখিয়ে বসতভিটায় ও এলাকায় আসতে নিষেধ করে। গত ০৯/১০/২০২৬ইং তারিখে দুপুর ১২ টার দিকে সর্বশেষ তিনি একই দাবিতে তার কন্যা ও পুত্র সন্তান সহ হিরু মোল্লার বাড়ীতে গিয়ে হাজির হলে সন্ত্রাসী হামলার শিকার হন।
ফলে তিনি তার দাকিরকৃত মিসপি নং-৮৪৭/২০২৬ তারিখ: ১৩/১০/২০২৬ ইং মামলায় জানান।
এ দিনে উক্ত বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করে দেখা করলে তারাও আদালতে মামলা করার পরামর্শ দেয়। ফলে আজ ১৩/১০/২০২৬ইং তারিখে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
সূত্র : জনতার বিজয়
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম