প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার
Mastary Sangbad
March 29, 2026
জাতীয়, জীবনশৈলী, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, মানবাধিকার
167 Views
ঢাকা, রবিবার ২৯ মার্চ ২০২৬ মাসস
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হবে।’
2026-03-29