Home / আন্তর্জাতিক / পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরীফুল-নাহিদরা
23 23 23 31

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরীফুল-নাহিদরা

ঢাকা, সোমবার ২৩ মার্চ ২০২৬ মাসস

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের পর্দা উঠছে আগামী ২৬ মার্চ। এতে অংশ নিতে সোমবার (২৩ মার্চ) দেশ ছেড়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার।

এদিন সকালে একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন। তারা ছাড়াও পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

উল্লেখ্য, বাংলাদেশের এই ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ব্ল্যাকক্যাপসরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …